Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 29 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি’র খুলনা ব্রাঞ্চ কাউন্সিল (কেবিসি) সম্প্রতি স্থানীয় এক হোটেলে "ফেলোশিপ নাইট" অনুষ্ঠিত হয়। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের সাথে ফেলোশিপ বন্ধন বাড়ানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সিএমএগণ পেশার বাইরে পরিবারের সকল সদস্যদের সাথে আনন্দ উপভোগ মতবিনিময় করার সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি’র  সেক্রেটারি মোঃ কাউসার আলম এফসিএমএ, ট্রেজারার মোঃ আখতারুজ্জামান এফসিএমএ, খুলনা আযম খান কমার্স কলেজের প্রিন্সিপাল প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এস.এম. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেবিসির চেয়ারম্যান অশোক কুমার দেবনাথ এফসিএমএ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেবিসির সেক্রেটারি আব্দুল মোতালেব এফসিএমএ। খুলনা ব্রাঞ্চ সদস্যগণ পরিবারবর্গ সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//