Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Jun 2026 16:23
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: উপজেলা পরিষদ সাধারণ ও উপনির্বাচন উপলক্ষ্যে দেশের ১২টি জেলার ১৫টি উপজেলায় সব তফসিলি ব্যাংক আগামীকাল সোমবার বন্ধ থাকবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের ওসমানীনগর উপজেলা, খাগড়াছড়ির গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর, বরিশালের বানারীপাড়া ও গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শনগর, পাবনার সুজানগর ও ইশ্বরদী, নাটরের বড়াইগ্রাম, কিশোরগঞ্জের হোসেনপুর, নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

কর্মকর্তা ও কর্মচারিদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্তে এই ব্যাংকের শাখা বন্ধ রাখা সিদ্ধান্ত হয়েছে।

এদিন পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

(ইউএম/ ৫ই মার্চ ২০১৭)