Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Mar 2023 01:10
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। ১৭ ওভারের খেলায় ২০৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোনঠাসা অবস্থা আইরিসদের। 

শেষ পর্যন্ত নির্ধারিত ১৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।

সাকিব আল হাসান পেয়েছেন ৫ উইকেট এবং তাসকিন নিয়েছেন ৩ উইকেট।

পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে কোন মতেই আর পেরে উঠেনি আয়ারল্যান্ড। সাকিব তার প্রথম  ৩ ওভারেই ১৪ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। শুধু তাই নয়, সে সঙ্গে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ডও গড়ে ফেললেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে সর্বোচ্চ উইকেট ছিলো নিউজিল্যান্ডের টিম সাউদির, তার ছিলো ১৩৪ উইকেট। এবার সাকিব পিছনে ফেললেন সাউদিকে।  

১৩১ উইকেট নিজের নামের পাশে নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১১৪তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং করেই বিশ্বরেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট শিকার তার ক্যারিয়ার সেরা। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে নিলেন ৫ উইকেট।

বিনিয়োগবার্তা/ডিএফই//