Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Mar 2023 12:14
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ‘আইপিডিসি জয়ীর উদ্যোগে ‘অ্যাক্সেস টু ফাইন্যান্স: চ্যালেঞ্জেস অ্যান্ড সল্যুশনস ফর ওমেন এন্ট্রাপ্রেনিউর শীর্ষক নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে নারী উদ্যোক্তাদের জন্য উদ্যোক্তা লোন গ্রহণের বিস্তারিত নিয়ামবলি সম্পর্কে অবগত করার পাশাপাশি, ব্যক্তি ও কর্মজীবনে ভারসাম্য বজায় রাখতে মানসিক স্বাস্থ্যের পরিচর্চার গুরুত্ব সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

সেশনটি পরিচালনা করেন মনের বন্ধুর সিইও তৌহিদা শিরোপা এবং ডি-টেম্পেটর সিইও মোহসেনা মুন্না। আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং বিডি-জবস ও ডেলিভারি টাইগারের সিইও ফাহিম মাশরুর।

বিনিয়োগবার্তা/এসএএম//