Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Mar 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সময় বাঁচবে ও খরচ কমে যাবে।

তিনি বলেন, জাহাজ চলাচল শুরু হলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে দ্রুত এবং কম খরচে কন্টেইনার বা কার্গো পরিবহন সহজ হবে। 

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্ট সচিবালয়ে সাক্ষাৎ করতে গেলে নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পায়রা বন্দরের ড্রেজিংসহ চট্টগ্রাম, মোংলা, মাতারবাড়ী বন্দর, চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের উন্নয়নে লজিস্টিক্স সাপোর্ট ও ট্রেনিংয়ের বিষয়ে সহযোগিতা কামনা করেন। এছাড়া বাংলাদেশের মেরিটাইম সেক্টরে সহযোগিতা এবং সিফেয়ারারদের বেলজিয়াম জাহাজে চাকরি ও ট্রেনিংয়ের বিষয়েও সহায়তা চান তিনি।

এ সময় রাষ্ট্রদূত  দিদিয়ের ভেন্ডারহেসেল্টও এসব খাতে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত একটি আঞ্চলিক বাণিজ্য মিশনের দলনেতা হিসেবে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতের সঙ্গে বেলজিয়াম দূতাবাসের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেবিতি ডেসফোসেজ, ব্যবসায়ী ব্রাম ভেন্ডিপিত এবং অলিভিয়ার ভিজভার্মান উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার বণিক, যুগ্মসচিব (পরিকল্পনা) শেখ মো. শরিফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//