Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 Mar 2023 16:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। বৃহস্পতিবার ( ৩০ মার্চ ) সকালে এক বিবৃতিতে এ বিষয়ে মন্তব্য করে সংস্থাটি।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, আমরা মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) নিম্নস্বাক্ষরকারী সদস্যদেশসমূহ বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের উপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো-যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড।

বিনিয়োগবার্তা/এসএএম//