Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 01 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সারাদেশ ডেস্ক: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার হেরোইনসহ মা-মেয়েকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার (৩১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী মোছা. শেফালী বেগম (৫০) ও তাদের মেয়ে মোছা. জেসমিন আক্তার সুরভী (২২)।

র‌্যাব-১২ অধিনায়ক মো. মারুফ হোসেন পিপিএম জানান, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকা দিয়ে মাদক হেরোইনের বড় একটি চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ৩৬ লাখ টাকার (৩৬৩ গ্রাম) হেরোইনসহ মা-মেয়েকে আটক করা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। তাদের সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএস/টিআর//