Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কুষ্টিয়ায় উদ্বোধন হয়ে গেলো দেশের বৃহত্তম লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এর ২৭তম আউটলেট। 

অত্যাধুনিক নির্মাণশৈলীর ৯,৫০০ বর্গফুটের দুই তলা বিশিষ্ট এই আউটলেটে নারী-পুরুষ ও শিশুদের পোশাক, বাড়ির সাজসজ্জা, গহনা সহ আড়ং এর সাব ব্র্যান্ডতাগা, তাগা ম্যান, এবং আড়ং আর্থ এর পণ্যগুলো পাওয়া যাবে।

আড়ং এর চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম আউটলেটটির উদ্বোধন করেন।

এসময় আড়ং ও ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। “আড়ং তার গ্রাহকদের চাহিদা মেটাতে এবং বাংলাদেশী কারিগরদের হস্তশিল্পের পণ্যের প্রচার ও প্রসারের জন্য সারাদেশে তার পরিধি বিস্তৃত করে আসছে। 

কুষ্টিয়ায় একটি আউটলেট খুলে এই অঞ্চলের মানুষের সেবা করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত,” – মন্তব্য করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলম।

এছাড়াও গ্রাহকরা কুষ্টিয়ায় আড়ং-এর নতুন আউটলেটে সীমিত সময়ের জন্য ৫০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর সদস্য হতে পারবেন এবং সারা বছর ব্যাপী বিশেষ সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

তাছাড়া ‘মাই আড়ং রিওয়ার্ডস কার্ড’-এর অন্তর্ভুক্ত সদস্যরা আড়ং কুষ্টিয়া আউটলেটে প্রতিটি কেনাকাটায় দিগুন পয়েন্ট অর্জন করতে পারবেন ৭ই এপ্রিল পর্যন্ত।

আড়ং বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর একটি সামাজিক উদ্যোগ।

আউটলেটের ঠিকানা: জাকেরা সৃজন টাওয়ার, চাঁদ মোহাম্মদ সড়ক, থানা পাড়া, কুষ্টিয়া সদর।

বিনিয়োগবার্তা/কেএইচকে//