Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 02 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: এখন হোয়াটসঅ্যাপে আপনার জরুরি বা ইচ্ছামতো চ্যাট লক করে রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য এলো একটি নতুন ফিচার। ফিচারটির নাম ‘লক চ্যাট’। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন।

এছাড়াও গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার। স্পষ্ট বোঝা যাচ্ছে, নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন নিজেদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখার। হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যবহারকারীদের কে বা কারা আপনার চ্যাট দেখতে পাবেন, কারা পাবেন না সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।

ব্যবহারকারীদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরেই এই ফিচার চালু করা হবে। আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে চলছে পরীক্ষা নিরীক্ষা। খুব শিগগির চালু হবে রোল আউট। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফোর সূত্রে জানা গিয়েছে, যখন কোনো চ্যাট লক করা থাকবে তখন কেবল ব্যবহারকারী পাসকোড এবং ফিঙ্গারপ্রিন্টের সাহায্যেই ওই লক হয়ে থাকা চ্যাট খুলতে পারবেন।

তাই যার ফোন তিনি ছাড়া ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের নাগাল পাওয়া বেশ মুশকিল। অন্য কারও হাতে ফোন থাকলেও তিনি যেন আপনার ব্যক্তিগত কোনো তথ্য জেনে না ফেলে তার জন্যই এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। আপাতত এই ফিচারের ডেভেলপমেন্ট চলছে। রিলিজ ডেট এখনো ঘোষণা করা হয়নি।

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েকশ কোটি গ্রাহক ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে প্রতিনিয়ত আপডেট করছে নিজেকে। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করে তোলে। সূত্র: ওয়েবিটাইনফো

বিনিয়োগবার্তা/ডিএফই//