Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Apr 2023 20:58
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৫ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে ১৭তম কমিশন সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বিস্তারিত তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে ২৫ মে, খুলনা ও বরিশালে ১২ জুন এবং সিলেট ও রাজশাহীতে ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। এই পাঁচ সিটির ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় থাকবে। ইসির নিজস্ব ট‌্যাব দিয়ে ভোট মনিটরিং করা হবে।

গাজীপুর সিটিতে সর্বশেষ ভোট হয় ২০১৮ সালের ২৭ জুন। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়। পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় চলতি বছরের ১১ মার্চ থেকে। অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//