Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 03 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন; নির্বাচন কীভাবে হবে সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে।

সোমবার (৩ এপ্রিল) এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনায় এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, এর আগেও বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনা এবং মেরামতের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার চেয়েছিল। বাস্তবতা বিবেচনায় নির্বাচন কমিশনকে এতো টাকা দেওয়া সম্ভব কি-না সেটাও একটা প্রশ্ন। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/কেএইচকে//