Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 04 Apr 2023 18:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার (৪ মার্চ) সকালে আগুন লেগেছে। ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়। এখন ৫০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। 

এদিকে অগ্নিকাণ্ডের সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানিয়েছেন।

এদিকে বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ে মহানগর শপিং কমপ্লেক্সে। সেই আগুনে পুড়েছে হেড কোয়ার্টারের ভেতরের চারতলা পুলিশ ব্যারাক ভবন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার জানিয়েছেন, পুলিশ হেড কোয়ার্টারের ভেতর পুলিশ ব্যারাকের চারতলা ভবনে আগুন লেগেছে। এতে ওই ভবনের সবকটি কক্ষ পুড়ে গেছে। ১১টা ১৫ মিনিটে জলকামান এসেছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। ভবনটি মহানগর শপিং কমপ্লেক্স লাগোয়া।

বিনিয়োগবার্তা/কেএইচকে//