Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের অন্যতম বড় এই কাপড়ের মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট মিলে সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে পারেনি।

আগুনে বঙ্গবাজারের চারটি ইউনিট পুড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের মার্কেটেও আগুন ছড়ায়।

বঙ্গবাজারের পেছনেই শুরু হয়েছে পুলিশ সদরদপ্তরের সীমানা। ওই সীমানার ভেতরে মূল কম্পাউন্ডের পশ্চিম পাশে একটি চারতলা ভবনের ওপরে চিলেকোঠা থেকে ধোঁয়া বের হতে দেখা যায় দুপুরের দিকে। এছাড়া ব্যারাক ভবনের তৃতীয় তলা থেকেও ধোঁয়া দেখা যায়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//