Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ বিশ্বের সরকারদেরকে দেশীয় ফ্যাশন লেবেলিং এর পূর্ব শর্তগুলোর আধুনিকীকরণ এবং আরও টেকসই ডিজিটাল লেবেল ব্যবহারের আহবান জানিয়ে একটি বৈশ্বিক জোটে যোগ দিয়েছে। 

বুধবার (০৪ এপ্রিল, ২০২৩) বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সংক্রান্ত একটি চিঠি স্বাক্ষর করেন।

চিঠিতে সরকারদেরকে সম্পূর্নভাবে ডিজিটাল লেবেলিং গ্রহনের অনুমোদন দেয়ার জন্য জাতীয় প্রবিধানগুলো সংশোধন করার বিষয়ে আহবান জানানো হয়েছে। এই চিঠি স্বাক্ষর করার মধ্য দিয়ে বিজিএমইএ তার টেকসই রূপকল্প ২০৩০ এর সাথে নিজেকে একীভুত করলো। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিজিএমইএ এর টেকসই রূপকল্প ২০৩০ এর অন্যতম লক্ষ্য হচ্ছে, বৈশ্বিক ফ্যাশন সাপ্লাই চেইনে সাসটেইনেবিলিটি, সার্কুলারিটি এবং স্বচ্ছতার প্রসার ঘটানো। 

ডিজিটাল লেবেলিং গ্রহণের বহুমুখী যৌক্তিকতা রয়েছে। প্রথমত ডিজিটাল লেবেলিং উল্লেখযোগ্যভাবে লেবেলিং বর্জ্য হ্রাস এবং কার্বন নির্গমন প্রচেষ্টায় সহায়তা করবে। এটি অনুমান করা হয় যে, বিশ্বজুড়ে লেবেলিং বর্জ্য থেকে প্রায় ৩৪৩,০০০ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা কিনা সাপ্লাই চেইন থেকেই নির্মূল করা যেতে পারে। লক্ষ্যনীয় বিষয় হলো, বৈশ্বিক ফ্যাশন শিল্পের চাহিদা অনুসারে প্রতিবছর  ৯.১৭ মিলিয়ন কিলোমিটার লেবেল টেপ উৎপাদিত হয়, যা দিয়ে বছরে ১২ বার পৃথিবী আর চাঁদকে  সংযুক্ত করা যাবে। 

একটি সম্পূর্ন ডিজিটাল লেবেলিং সল্যুশন, উৎপাদন ব্যয় হ্রাস করে ফ্যাশনকে আরও প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী করে তোলার পাশাপাশি লিড টাইমও কমাবে এবং ক্রেতাদেরকে তারা যে পণ্যগুলো ক্রয় করছেন, সেগুলোর বিস্তারিত তথ্য পেতে সহায়তা করবে এবং এভাবে পণ্যের স্বচ্ছতা ও ট্রেসেবিলিটিও নিশ্চিত করবে।

চক্রাকার অর্থনীতিতে পণ্যের সাথে তথ্য রাখা হলে পণ্যের স্থায়ীত্ব বাড়বে। ফলস্বরূপ পণ্যের পুনঃবিক্রয়,  আপসাইক্লিং অথবা রিসাইক্লিং করার সুযোগ তৈরি হবে। 

সর্বোপরি, ডিজিটাল লেবেলিং কাউন্টারফিট পণ্যের উৎপাদন নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করবে, যেহেতু আশা করা হচ্ছে যে ডিজিটাল লেবেলিং এর আওতায় সম্পূর্ন প্রস্তুতকৃত (ফিনিশড) পণ্যের সবগুলো ইনপুটই আসবে এবং সাপ্লাই চেইনে সকল পক্ষই সনাক্তযোগ্য থাকবে। এভাবে ডিজিটাল লেবেলিং শিল্পকে উত্তমভাবে মেধাস্বত্ত অধিকার (আইপিআর) সুরক্ষিত রাখতে সহায়তা করবে। বিজিএমইএ বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ বৈশ্বিক ফ্যাশন সাপ্লাই  চেইনে বেটার গভর্ন্যান্স নিশ্চিত করবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//