
খেলাধূলা ডেস্ক: ২১৪ রানে আয়ারল্যান্ডকে অলআউট করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি ততটা। পরে মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের ফিফটিতে বড় সংগ্রহই দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই ম্যাচের প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা ৩৪-এর সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই ফেরেন মুমিনুল হক। এরপর অবশ্য টাইগারদের ব্যাকফুটে চলে যাওয়ার কথা ছিল। সেটি খুব ভালোভাবেই সামাল দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।
এরপর অর্ধশতক হাঁকান মুশফিকও। ৬৯ বলে ৬ টি চার ও ১ ছক্কায় এই হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সাকিব-মুশফিকের ব্যাটে বিপর্যয় কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরপর সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন সাকিব। কিন্তু ৮৭ রান করে ফিরে যান সাকিব। তবে সাকিব ফিরলেও ক্যারিয়ারের ১০তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ১২৬ রান করে ফেরেন তিনি।১৬৬ বলে গড়া মুশফিকের ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংসটিতে ছিল ১৫ বাউন্ডারি আর ১টি ছক্কার মার।
আগের দিন ৩৪ রানে ২ উইকেট নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। কিন্তু পরদিনের শুরুতেই মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন মুমিনুল। এরপর সাকিব-মুশফিক মারমুখী মেজাজে ব্যাট চালাতে শুরু করেন। দুজনের জুটিতে মাত্র ৫৩ বলেই ৫০ রান পূর্ণ হয়। তবে মুশফিকের চেয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলছেন সাকিব।
ব্যক্তিগত অর্ধশতক তোলার সময়ও সাকিব পরপর দুই বলে চারের বাউন্ডারি খেলেন। তার পুরো ইনিংসই তিনি সাজিয়েছেন আইরিশ বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করে। এই মুহূর্তে অপরাজিত সাকিব ৫৭ রান এবং মুশফিক ব্যাট করছেন ২৬ রানে।
এর আগেরদিন ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। তবে শুরুতেই গোল্ডেন ডাকে ফিরে যান শান্ত। এরপর দিনের শেষ বলে বিদায় নেন তামিমও।
বিনিয়োগবার্তা/এমআর//