Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 06 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য ‘এক্সিম হ্যাপিনেস’ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৫ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন নতুন এ সেবাপণ্যটির উদ্বোধন করেন। 

অনুষ্টানটি সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মো. হুমায়ূন কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।

এ সময় এক্সিম ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//