Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 06 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। এছাড়া ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে। এবার শতভাগ টিকিট অনলাইনেই বিক্রি হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ঈদের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রা ও ফিরতি সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

ঈদে চাপ কমাতে এবার ৯ জোড়া স্পেশাল ট্রেন চলবে বলেও জানান মন্ত্রী।  
 
নূরুল ইসলাম সুজন আরো জানান, ঈদ সামনে রেখে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

বিনিয়োগবার্তা/এমআর//