
নিজস্ব প্রতিবেদক: বুস্টার ডোজের পর্যাপ্ত টিকা দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একইসাথে ভ্যাকসিন প্লান্ট তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছে সংস্থাটির মহাপরিচালক ড. ট্রেডস গেব্রিয়েসাস।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস গেব্রিয়েসাসের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের দ্বিপাক্ষিক বৈঠকে এসব আশ্বাস দেন বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রধান।
বৈঠকে ভাল স্বাস্থ্যসেবা পেতে স্বাস্থ্যকর্মীদের পরিবেশ নিশ্চিত করার জন্য গুরুত্বারোপ করা হয়েছে। তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ, চাকরির নিরাপত্তা, ভাতাসহ ইত্যাদি সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠক শেষে বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালককে বাংলাদেশ সফরের অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাপরিচালক ড. টেড্রসও খুব শীঘ্রই বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. হান্নান বলখি (এসডিজি), স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউবর রহমান, ড. রজারিও গাসপাসহ আরও অনেকে।
বিনিয়োগবার্তা/এসএএম//