Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সারাদেশ ডেস্ক: নরসিংদীতে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), মাধবদী টাটাপাড়া এলাকার শফিকুর রহমানের ছেলে শোয়েব রায়হান (২৯), বিরামপুর এলাকার আক্তার হোসেনের ছেলে তানভীর আহমেদ (৩০)।

এর মধ্যে রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, ‘আমি ও আব্বা (আক্কাস আলী মেম্বার) সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে গ্রামের বাড়ি বাঁশগাড়িতে জমি কেনার জন্য ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশায় যাচ্ছিলাম। 

বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ৪ জন আমাদের গতিরোধ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র দেখিয়ে পিস্তল প্রদর্শন করে। পরে আমাদের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। 

এদের মধ্যে একজন টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় আমরা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের ধরে পুলিশে খবর দিলে তারা এসে তিনজনকে আটক করে।

বিনিয়োগবার্তা/এসএইচআর/কেএইচকে//