
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ঘোষিত অভিযানে বায়ুদূষণের দায়ে ৭টি যানবাহন ও ৬ টি ইটভাটা হতে ২০ লক্ষ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (৯ এপ্রিল) বায়ুদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলা কার্যালয় এর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মুন্সিঞ্জের গজারিয়া এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করায় মোবাইল কোর্টে ২টি ইটভাটা হতে মোট ১০ লক্ষ টাকা এবং চাঁদপুরের মতলব উত্তর এলাকায় ৪টি ইটভাটা হতে মোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
ঢাকার মতিঝিল এলাকায় মোবাইল কোর্টে যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৭ টি যানবাহন হতে হতে মোট ২১ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক পরিচালিত বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিনিয়োগবার্তা/কেএইচকে//