Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

আন্তর্জাতিক ডেস্ক: ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝে ভাসছে একটি নৌকা। এরই মধ্যে নৌকাটিতে পানি উঠতে শুরু করেছে। 

সহায়তাকারী সংস্থা অ্যালার্ম ফোনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মূলত সাম্প্রতিক সময়ে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসীবাহী নৌকার চাপ বেড়েছে।

অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসীবাহী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল। কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত অভিভাসীদের উদ্ধারে কোনো অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।

অন্যদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তাদের টুইটার অ্যাকাউন্টে বলেছে, কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধারে কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।

বিনিয়োগবার্তা/এমআর//