Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 10 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৩০০ মিলিয়ন ডলার পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। 

এ চুক্তির অধীনে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সর্বোচ্চ ৪ শতাংশ মুনাফায় কভিড-১৯ ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের অনুকূলে বিনিয়োগ বিতরণ করতে পারবে। 

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসেরের উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত ও সিইসিআরএফপি প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহাব নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান এসএম মিজানুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//