Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 10 Apr 2023 22:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি ও আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রূপায়ণ সিটি উত্তরার নিজস্ব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির নিজস্ব চাহিদা মোতাবেক আমরা নেটওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে ইন্টারনেট সুবিধা সহ সম্পৃক্ত সকল সেবা গ্রহণ করতে পারবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও আমরা নেটওয়ার্কস লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা খালেদ আহমেদ নূর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে এইচ এম ফরিদুর রহমান- সিনিয়ার জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, জায়দুর রশীদ- জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, মোঃ মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, কাজী সারজীল হাসান- ডিজিএম মার্কেটিং, মোঃ মাহমুদুন নবী- এজিএম আইটি ডিপার্টমেন্ট এবং আমরা নেটওয়ার্কস লিমিটেড-এর পক্ষে মাহমুদুন নবী খান চৌধুরী - জিএম, ভিএএস, মোহাম্মদ মুসফিকুর
রহমান খান- ডিজিএম, ইন্টারনেট ও ইনফ্রাস্ট্রাকচার, মোহাম্মদ রকিবুল ইসলাম - সিনিয়র ম্যানেজার, ইনফ্রাস্ট্রাকচার,মারুফ আহমেদ-সিনিয়র ম্যানেজার, সেলস উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//