Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 10 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশন শেষ হয়েছে সোমবার (১০ এপ্রিল) অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করার মাধ্যমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি সংসদের ২২তম অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন

অধিবেশনের শেষ দিনে সোমবার অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, চিফ হুইপ নূর--আলম চৌধুরী প্রমুখ

১৯৭৩ সালের এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় সেই দিন উপলক্ষে গত এপ্রিল থেকে জাতীয় সংদের বিশেষ অধিবেশন ডাকেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এপ্রিল জাতীয় সংসদে স্মারক বক্তব্য দেন রাষ্ট্রপতি পরে ওই দিন জাতীয় সংসদের সূবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ওপর ৬৩ জন সংসদ-সদস্য মোট ১০ ঘণ্টা ২৩ মিনিট আলোচনায় অংশ নেন পরে প্রধানমন্ত্রী সংসদ নেতা শেখ হাসিনার আনা প্রস্তাব (সাধারণ) সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়

ছুটির দিন শুক্রবার শনিবারসহ এবারের অধিবেশন ছিল পাঁচ কার্যদিবস অধিবেশনে ৭টি বিল উত্থাপন করা হয় তবে কোনও বিল পাস হয়নি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ২০টি অন্যান্য মন্ত্রীর জন্য ৪৪৯টি প্রশ্নসহ মোট ৪৬৯টি প্রশ্ন পাওয়া গেছে বিধি-৭১ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৬টি অধিবেশনে উত্থাপনের জন্য ৮টি সরকারি বিলের নোটিশ পাওয়া গেছে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩টি রিপোর্ট উপস্থাপন করা হয়

বিনিয়োগবার্তা/এসএএম//