Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 11 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকায় পাওনা একশত টাকার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহতের নাম নাহিদ (২৫) সে ওই এলাকার দুস মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। 

সোমবার (১০ এপ্রিল) ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিনপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

উক্ত ঘটনায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতুয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা একই সাথে চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেত হৃদয়। ঘটনার দিন ১০০ টাকা নিয়ে দুই জনের কথার কাটাকাটি হয়। 

একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

বিনিয়োগবার্তা/এইচএ/এমআর//