Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, নারীরা সহজাতভাবে উদ্যোক্তা। তথ্য-প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নারীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। 

নারীরা স্মার্ট বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হবেন উল্লেখ করে তিনি আইসিটিকে সর্বাত্মকভাবে কাজে লাগিয়ে ব্যবসার প্রসার ঘটানোর আহ্বান জানান।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের এলডি হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত আইডিয়া প্রকল্পের আওতায় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. শিরীন শারমিন চৌধুরী। 

এসময় স্পিকার নারীদের অগ্রাধিকার দিয়ে ‘স্মার্ট নারী উদ্যোক্তা’ তৈরির জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়া প্রকল্পের পিডি যুগ্মসচিব আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ৪১ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় তিনি সম্ভাবনাময় উদ্যোক্তাদের অভিনন্দন জানান। উল্লেখ্য, আইডিয়া প্রকল্পের আওতায় দুই হাজার স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান দেয়া হচ্ছে। ইতোমধ্যে ১২৭০ জনকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে।

বিনিয়োগবার্তা/এএইচএস//