Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 11 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কদিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় পবিত্র ঈদ-উল-ফিতর! ঈদের মাস খানেক আগে থেকেই রাজধানীর ইসলামপুর পাইকারি কাপড়ের বাজারে কেনাবেচা বেশ জমজমাট থাকতো কিন্তু বছর রোজার মাস শেষ হয়ে এলেও ব্যবসায় ব্যাপক মন্দা চলছে!  ব্যবসা-বাণিজ্যের এমন মন্দা পরিস্থিতিতে ব্যাপক হতাশায় পড়েছেন ইসলামপুরের ব্যবসায়িরা।

 

সরেজমিনে ইসলামপুরের কাপড়ের মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাশূণ্য দোকানিরা  এমন ঈদের বাজারেও অলস বসে আছেকয়েকটি দোকানে দু/একজন ক্রেতা থাকলেও তাদেরকে খুবই কম পণ্য কিনতে দেখা গেছে।

 

পুরান ঢাকার ইসলামপুরের পাইকারি ব্যবস্থা মূলত দেশের বিভিন্ন জেলা উপজেলার পাইকার খুচরা দোকানিদের ওপর নির্ভরশীল

 

জানতে চাইলে পাবনা থেকে পর্দা ও সোফার কাপড় কিনতে আসা মোহাম্মদ রফিকুল ইসলাম বিনিয়োগবার্তা’কে বলেন, মফস্বলের মার্কেট গুলোতে এবার ঈদে তেমন বেচাবিক্রি নেই বললেই চলে যে কারণে এবার আমরা বেশি পরিমাণ কাপড় কিনিনি। এর প্রভাব এখন ঢাকার বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরেও দেখতেই পাচ্ছেন

 

ইসলামপুর চায়না মার্কেটের ব্যবসায়ি মোহাম্মদ জাভেদ হাকিম বলেন,  অনান্যবার রমজান মাসে কিছু ক্রেতা থাকলেও এবার পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মূলত, কোভিড ১৯ এর পর থেকে এমন মন্দার কবলে পড়েছেন এখানকার ব্যবসায়িরা। এ কারণে যেসব দোকানি ভাড়া দোকানে ব্যবসা করে আসছে তাদের অধিকাংশই এখন পুঁজি হারাতে বসেছে

বিনিয়োগবার্তা/জেএইচ/কেএইচকে/এসএএম//