Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশীদ এফসিএমএ সম্প্রতি টানা ৪র্থ মেয়াদে বিসিএমইএ এর পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি ২০২৩-২০২৪ মেয়াদে বিসিএমইএ‘র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) বাংলাদেশের ৭২টি সিরামিক উৎপাদনকারী কোম্পানির মালিকদের সংগঠন।

 মামুন এক্স-ইনডেক্স কোম্পানির (ইনডেক্স গ্রুপ) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান-ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিমিটেডের স্বাধীন পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সম্মানিত সদস্য।

 তিনি ২০২২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তিনি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্র্যাক-আড়ং, রহিম আফরোজ, সমিট পাওয়ার লি:, সেবা ফোন এবং কাজী ফার্মস এ উর্দ্ধতন পদে দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী জেসমিন সুলতানা এবং দুই মেয়ে তানহা ও তাহিয়া।

বিনিয়োগবার্তা/কেএইচকে//