Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Apr 2023 10:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড পেপসির® নতুন গ্রীষ্মকালীন ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে, যেকোন পেপসি পেট বোতল কিনে ভোক্তাদের জন্য থাকছে প্রতি সপ্তাহে সরাসরি মাঠে বসে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল উপভোগ করার সুবর্ণ সুযোগ। আরও থাকছে প্রতি ঘণ্টায় স্মার্টফোন জেতার সুযোগ এবং বিকাশ পেমেন্টে ১০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। সম্প্রতি, পেপসির® নতুন একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অফারটি চলবে ৪ মে, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ প্রসঙ্গে পেপসিকো® বাংলাদেশ রিজনের অ্যাসোসিয়েট ডিরেক্টর অব মার্কেটিং অনুজ গোয়াল বলেন বলেন, “পেপসি® একটি তারুন্য-কেন্দ্রিক ব্র্যান্ড এবং আমরা সর্বদা তরুণদের পছন্দের বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি, যার মধ্যে ফুটবল অন্যতম। আমাদের লক্ষ্য, এই আকর্ষণীয় প্রচারণার মাধ্যমে ফুটবলপ্রেমীদের সরাসরি ইস্তাম্বুলে ইউসিএল ফাইনালের সাক্ষী হবার সুযোগ প্রদান করা। আশা করি, নতুন এই ক্যাম্পেইন ও বিজ্ঞাপনটি ভোক্তাদের থেকে ইতিবাচক সাড়া পাবে।

ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের হেড অব মার্কেটিং শরফুদ্দিন ভূঁইয়া শ্যামল বলেন, “যেহেতু গ্রীষ্ম শুরু হয়েছে তাই পেপসির® রিফ্রেশিং ক্যাম্পেইন শুরুর এখনই সঠিক সময়। দেশের বৃহত্তম কোমল পানীয় ব্র্যান্ড হিসাবে ভোক্তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি আনতে পেরে আমরা আনন্দিত।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া বলেন, “ফুটবলের প্রতি বাঙালির অফুরন্ত ভালোবাসা এই ক্যাম্পেইন আয়োজনের প্রেরণা জুগিয়েছে। চমৎকার এই ক্যাম্পেইনের অংশ হতে পেরে আমি আনন্দিত।

নতুন পেপসি® বিজ্ঞাপনটি ৩৬০-ডিগ্রি প্রচারনার মাধ্যমে টিভি, ডিজিটাল, আউটডোর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। পেপসির® সকল প্যাকে এবং সকল মডার্ন ও রিটেইল আউটলেটের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্মেও অফারটি পাওয়া যাবে। ভোক্তারা যেকোন পেট বোতল কিনে ক্যাপের নিচে দেয়া ইউনিক কোডটি ২৬৯৬৯ নাম্বারে মেসেজ করে, বা প্যাকের কিউআর কোড স্ক্যান করে, এবং ওয়েবসাইটে ভিজিট করলে আকর্ষণীয় অফারটি উপভোগ করতে পারবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//