Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর (পশ্চিম) গ্রামের এক মধ্যবয়সী নারী অনেক দিন ধরে নানা রোগে ভোগে যন্রনা সইতে না পেরে নিজের শরীরে নিজেই আগুন দিয়ে পুড়ে মৃত্যু হয়েছে।

জানা গেছে-স্রী সুফিয়া খাতুন(আনুমানিক) (৪২) স্বামী-রমজান আলী গ্রাম-শালীহর (পশ্চিম) গৌরীপুর,ময়মনসিংহ।মধ্যবয়সী নারী সুফিয়া খাতুন দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে নানা রকম জটিল রোগে ভোগছিলেন এনিয়ে তার স্বামীকে প্রায়ই বলতেন তুমি আরেকটা বিয়ে কর কারন আমার শরীরের অসুখ ভাল হবেনা কিন্তু স্বামী এসবের কর্নপাত করতো না কোন সময়।

গত ১০ এপ্রিল ২০২৩ ইং তারিখ সন্ধারাত প্রায় ৭ টার দিকে তার নিজ ঘরে একা দরজা বন্ধ করে সে নিজেই নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়।পরে তারই চিৎকারে এবং ঘরের ভিতর আগুন লক্ষ্য করে তার নিজের এক ছেলের বউ খোঁজ পেয়ে ডাক চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা তার স্বামী-রমজান আলীসহ আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্হায় উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কিন্তু সেখানে তার অবস্হার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্হায় বুধবার ১২ এপ্রিল আনুমানিক দুপুরের দিকে তার মৃত্যু হয়।

পরে লাশ তার নিজ বাড়িতে আনার পর রাত প্রায় সাড়ে ১১ টায় তার জানাযা শেষ হয়।

বিনিয়োগবার্তা/এইচএ/কেএইচকে//