
নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, হজযাত্রীদের সেবা আরো সহজ করতে হবে। হজযাত্রীদের যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
বুধবার (১২ এপ্রিল) বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারের আইনের দিকে দৃষ্টি রেখে সেবা সহজ করার পাশাপাশি হজের ডিজিটাল সেবায় অভ্যস্ত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বর্তমান সরকার হজযাত্রীদের সেবারমান আরো সহজীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবিসহ হাব সদস্যরা।
বৈশ্বিক কারণে হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি পেয়েছে এ কথা উল্লেখ করে হাব’র সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম হজযাত্রীদের সেবাদান ও আচরণে আরো নমনীয় থাকতে সব অ্যাজেন্সির প্রতি আহ্বান জানান।
বিনিয়োগবার্তা/এমআর//