Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. স্যাং হুন লি পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইসিএসবি অভিন্ন একাডেমিক কার্যক্রমে যৌথভাবে সহযোগিতা করতে আগ্রহী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীগণ আইসিএসবি কর্তৃক প্রদত্ত চার্টার্ড সেক্রেটারি কোর্স এ অংশগ্রহণ করতে পারবে।

এছাড়াও তারা একে অপরকে কারিকুলাম ও রিসোর্স ডেভেলপমেন্ট, ওয়ার্কশপ, সেমিনার, কনফারেন্স আয়োজনে সহায়তা করবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. স্যাং হুন লি আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারকটি আইসিএসবি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে যা উভয় প্রতিষ্ঠানকেই উপকৃত করবে।

আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এ উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়কেও তাদের সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।

আইসিএসবি-এর শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস ইনস্টিটিউট সম্পর্কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়-এর উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন এবং আইসিএসবি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন যা সামনের দিনে উভয় প্রতিষ্ঠানের জন্য সহায়ক হবে।

উক্ত অনুষ্ঠানে এম নুরুল আলম এফসিএস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,  এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আইসিএসবি, মোঃ শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), আইসিএসবি, ড. মোহাম্মদ মুজিবুল হক, প্রফেসর ও অ্যাসোসিয়েট ডিন, ব্র্যাক বিজনেস স্কুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড. সাঈদ মাহবুবুর রহমান, পরিচালক (গবেষণা) ব্র্যাক বিজনেস স্কুল, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং সাইফ হোসেন, সহকারী অধ্যাপক ও পরিচালক, বিবিএ প্রোগ্রাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//