Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 15 Apr 2023 10:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আগে রাজধানীর আরো এক মার্কেটে আগুনের ঘটনা ঘটল। এবার পুড়ছে রাজধানীর নিউ সুপার মার্কেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছে ৫টা ৪৩ মিনিটে।

এরপর একে একে ২৩টি, পরে আরো ৩টিসহ মোট ২৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ড ঘটে রাজধানীর গুলিস্থানের বঙ্গবাজার মার্কেটে। দেশের অন্যতম বৃহত্তম পোশাক বিপনীর সেই আগুনের আঁচ লাগে আশপাশের মার্কেটেও। ওই ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কয়েক হাজার দোকান। এর চার দিন পর আগুন লাগে বঙ্গবাজারের পার্শ্ববর্তী বরিশাল প্লাজায়।

বিনিয়োগবার্তা/এসএএম //