
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিল নামক এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। খবর: রয়টার্স।
খবরে বলা হয়, রোববার (১৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। তবে এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ। এমনকি কী কারণে গোলাগুলির সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা হয়েছে জানানো হয়নি তাও।
তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে ঠিক কী ঘটেছে তা দেখতে, ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা পদ্ধতিগতভাবে তদন্ত করে যাচ্ছি।
বিনিয়োগবার্তা/এসএএম//