Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 17 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে তীব্র গরমের কারণে বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সোমবার (১৭ এপ্রিল) থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

গতকাল রোববার এক ঘোষণায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পরে বিষয়ে নির্দেশনা জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগ।

নির্দেশনার বরাতে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, তাপপ্রবাহের কারণে ১৭ এপ্রিল থেকে এক সপ্তাহ রাজ্যের সব সরকারি, বেসরকারি ও কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। তবে স্কুল খোলা থাকবে দার্জিলিং ও কালিম্পঙে। স্কুলের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি, বেসরকারি ও কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়।

স্থানীয় আবহাওয়া কার্যালয় জানিয়েছে, গত কয়েকদিনের মতো রোববারও ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল কলকাতার তাপমাত্রা। কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার থেকে পরবর্তী পাঁচ দিন তাপপ্রবাহ হতে পারে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। রোববার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ হবে না। তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রাও খুব একটা কমবে না শহরে।

বিনিয়োগবার্তা/এসএএম//