Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 17 Apr 2023 13:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী  সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন এর সভাপতিত্বে,  Business Initiative Leading Development (BUILD) এর সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (১৭ এপ্রিল) বিডা’র কনফারেন্স কক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  বিডা’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান জনাব লোকমান হোসেন মিয়া মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে  বিডার পক্ষ থেকে স্বাক্ষর করেন বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন এবং বিল্ডের পক্ষ থেকে স্বাক্ষর করেন বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে, বিনিয়োগ সহজীকরণসহ,  পারস্পারিক প্রযুক্তিগত সহায়তা, আধুনিক বিনিয়োগ পরিবেশ সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণের লক্ষে এক সাথে কাজ করবে বিডা ও বিল্ড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে, লোকমান হোসেন মিয়া বলেন, গত ১৫ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর দুর্দর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ২০০৭ সালে যখন আমাদের মাথাপিছু আয় ছিল ৭৫০ ডলারের মত তা এখন ২৮৫০ ডলার। 

উন্নত বাংলাদেশ গড়তে আমাদের দরকার স্মাট বাংলাদেশ স্ট্রাটিজি ফলো করা।  ব্যবসা-বাণিজ্য বিনিয়োগ এখন আর বিশ বছর আগের মত নেই, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে এখন রিসার্স ও প্রযুক্তির প্রয়োগ আবশ্যক, সেই সাথে বিনিয়োগ সেক্টরগুলোও আমাদের নির্ধারন করতে হবে।  

এসময়ে তিনি আরো বলেন এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে, এখন থেকে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বিল্ড নেপথ্যে আমাদের সহযোগী হিসাবে কাজ করবে। 

বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসায়িক  পরিবেশ আরো উন্নত করার জন্য এক সাথে কাজ করবে বিডা ও বিল্ড। যা আরো বেশি  বিনিয়োগ আকৃষ্ট করতে, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে অবদান রাখবে।

অনুষ্ঠানে বিল্ডের চেয়ারপ্যারসন, নিহাদ কবির বলেন, ধারাবাহিক উন্নয়ের ফলে, এখন আমরা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি, সেই সাথে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকান্ড হয়েছে প্রযুক্তি নির্ভর এবং দ্রুত, আমাদের ও সেই সাথে স্মার্ট বাংলাদেশ ভিশন সামনে রেখে কাজ করে যেতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ সুবিধা , সেক্টরসমূহ বিদেশিদের কাছে তুলে ধরে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে হবে।

এসময়ে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ,  বিল্ড বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা এবং ব্যাবসায়িক সংস্কারের লক্ষ্যে বিডার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে, এবং আমারা যৌথ প্রচেষ্টার মাধ্যমে,  ব্যবসায়িক ও বিনিয়োগ সমস্যা চিহ্নিতকরণ, ব্যবসায়িক প্রক্রিয়া সহজকরণ, প্রতিবন্ধক ও নিয়ন্ত্রক বাধা দূর করাসহ, একটি  প্রযুক্তি নির্ভর আধুনিক স্বচ্ছ ও বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করব।ৎ

ইতোমধ্যে আমরা ০৯ টি সেক্টর চিহ্নত করেছি, যার ভিত্তিতে বিডা ও বিল্ড প্রতি তিন মাসে একবার অগ্রগতি এবং করনীয় নিয়ে  নিজেদের মধ্যে সভার আয়োজন করবে।

অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্যে বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন বলেন , এই চুক্তির ফলে BIDA এবং BUILD-এর মধ্যে সংলাপ, সেমিনার, এবং ব্যবসায়িক- বিনিয়োগ সম্মেলন আয়োজন ,  গবেষণা, পারস্পারিক তথ্য বিনিময়ের একটা কমন প্লাটফর্ম তৈরি হবে। যার মাধ্যমে আমরা বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ নিয়ন্ত্রক বাধা চিহ্নিত এবং সহজেই , স্বল্প সময়ে সেগুলো দূর করতে পারব। এখন থেকে উন্নত বাংলাদেশ বিনীর্মানের লক্ষ্যে ,  বিনিয়োগ সহজীকরণসহ , দেশি বিদেশী বিনিয়োগ আকর্ষণ লক্ষে,  একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিডা ও বিল্ডের উর্ধত্মন কর্মকর্তাবৃন্দসহ, সংশ্লিষ্ট দপ্তরসমূহের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে উপস্থিত সংবাদ প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় করা হয়।

বিনিয়োগবার্তা/কেএইচকে//