Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 14 Dec 1901 02:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষের গড় আয়ু ৫ মাস কমে ৭২ দশমিক ৩ বছরে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করে। এদিন স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২১–এর ফল প্রকাশ করা হয়।

এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর। সেটি এখন ৭২ দশমিক ৩ বছরে নেমে এসেছে। এই প্রথমবার বাংলাদেশে মানুষের গড় আয়ু কমল।

বিবিএসের সর্বশেষ তথ্য বলছে, দেশে পুরুষের চেয়ে নারীর গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৬ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মতিয়ার রহমান।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। তিনি বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে বলে তিনি মন্তব্য করেন।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৪ লাখ এবং নারী ৮ কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

বিনিয়োগবার্তা/এমআর//