Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 17 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর ছুটিকালীন অসাধু ব্যবসায়ীরা যেন বন্ড সুবিধার অপব্যবহার না করতে পারে সেজন্য বন্ড কমিশনারেটসমূহ ও বন্ড নিয়ন্ত্রণকারী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা কাস্টম হাউসের নিবারক টিমকে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্ডের অপব্যবহার রোধে একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সঙ্গে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকেও।

গতকাল রোববার রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব নাজমুন নাহারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের ছুটিতে কাস্টম হাউস অথবা শুল্ক স্টেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পর্যাপ্তসংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে আদেশে। আমদানি ও রপ্তানির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের চালানের গতিবিধি অ্যাসাইকুড়া ওয়ার্ল্ড সিস্টেম থেকে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, অ্যাসাইকুড়া ওয়ার্ল্ড সিস্টেম-সংক্রান্ত অন্যান্য অফিস আদেশ অনুযায়ী সিস্টেম ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কাস্টমস বন্ড কমিশনারেট অথবা সংশ্লিষ্ট বন্ড কমিশনারেটে পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অফিসে অবস্থান নিশ্চিত করতে হবে। দৈনন্দিন বন্ডিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ন্যূনতম একজন সহকারী উপ-কমিশনারের তত্ত্বাবধায়নে এসব কার্যক্রম পরিচালনা করবেন।

আদেশে আরও বলা হয়েছে, বন্ড অফিসাররা অনলাইনে ইউডি ও আইপি যাচাই, প্রতিষ্ঠানের বিন লক অথবা সার্ভিলেন্স, মাস্টার এলসির মেয়াদ, বন্ড লাইসেন্সের প্রাপ্যতা ও প্রাপ্যতার মেয়াদ প্রভৃতি যাচাই করে ইন্টু-বন্ড ও এক্স-কন্ড কার্যক্রম পরিচালনা করবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//