Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 18 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহ না পেরোতেই বিদ্যুৎ উৎপাদনে ফের নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। 

সোমবার (১৭ এপ্রিল) রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। 
 
এদিন রাতেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ তথ্য জানিয়েছে। এর আগে, ১৩ এপ্রিল ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে বাংলাদেশ।  

এছাড়া গত বছরের ৭ এপ্রিল ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। এরও আগে ২০২১ সালের ২৭ এপ্রিল সর্বোচ্চ ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। 

প্রসঙ্গত, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াট। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট।

বিনিয়োগবার্তা/এমআর//