Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 20 Apr 2023 10:21
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে প্রাণ হারিয়েছেন বাসের ৬ যাত্রী। এ সময় কমপক্ষে ১০ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্র বলছে, দুর্ঘটনাস্থলে চারজন মারা গেছেন। গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় নেয়ার পথে আরো দুজন মারা গেছেন বলে জানান স্বজনরা।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে ষোলঘর এলাকায় আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় ঢাকা থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে হতাহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিনিয়োগবার্তা/এসকে/এসএএম//