Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 21 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে গমনাগমন সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাফিক নির্দেশনাসমূহ
যেসব রাস্তায় ডাইভারশন থাকবে: জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ।

সাধারণ কার পার্কিংয়ের স্থানসমূহ
মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবি’র ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং
>> মহামান্য রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের কাছে।

>> মন্ত্রিপরিষদ সদস্য/ভিআইপি: ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

>> বিচারপতি: সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

>> উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক: গণপূর্তভবনের আঙ্গিনায়।

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাসমূহ কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বিনিয়োগবার্তা/ডিএফই//