Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 21 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: অবশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি হয়েছে। ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। তবে শুক্রবার বিকালেই রাজধানী ঢাকাসহ আশেপাশের এলকায় দেখা মিলল বৃষ্টির। দীর্ঘ দুই সপ্তাহের তীব্র দাবদাহের পর এ এক পসলা স্বস্তি এনেছে এই বৃষ্টি।

বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। দীর্ঘ দিন পর নামা এ বৃষ্টিতে যেন প্রাণ ফিরে পেয়েছে ‘পুড়ে কাঠ হওয়া রাজধানী ঢাকা। এই বৃষ্টির ফলে রাজধানীর তীব্র গরম অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

এইদিন সকালে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, ঈদের দিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আমরা জানাচ্ছি। তবে এই বৃষ্টি টানা সব জায়গায় হবে এমন আশা করছি না। থেমে থেমে কোথাও কোথাও হতে পারে। তিনি বলেন, এই বৃষ্টির ফলে সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে।

বিনিয়োগবার্তা/এসএএম//