Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 21 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের মহামারি কাটিয়ে তিন বছর পর এবার শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও ঈদ করবেন ঢাকায় তার সরকারি বাসভবন গণভবনে। নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মহামারির কারণে গত কয়েক বছর ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। তবে প্রধানমন্ত্রী এবার আগের মতোই শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের দিন সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া সকাল ১১টায় বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, তিনবাহিনী প্রধান, কূটনৈতিক, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

করোনা অতিমারির কারণে ২০১৯ সালের পর  থেকে বঙ্গভবন ও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল। তবে সরাসরি শুভেচ্ছা বিনিময় না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মোবাইল গ্রাহকদের অডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//