
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর রাজধানীর ধর্মপ্রাণ মুসলমানদের অনেকে এই জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম ঈদ জামাত পরিচালনা করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। আর মুকাব্বির হিসেবে ছিলেন কারি মো. ইসহাক।
কড়া নিরাপত্তা ও তল্লাশির মধ্য দিয়ে বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করতে হয়েছে মুসল্লিদের।
বিনিয়োগবার্তা/ডিএফই//