Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 22 Apr 2023 11:45
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অলিভার ডাউডেন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক সরকারে কেবিনেট অফিস মিনিস্টার হিসেবে আছেন ডাউডেন। সুনাকের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মনে করা হয় তাকে।

এরআগে কর্মকর্তাদের নিপীড়নের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের মুখে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ডমিনিক রাব। এবার তার স্থলাভিষিক্ত করা হয়েছে অলিভার ডাউডেনকে। এর আগে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ছিলেন তিনি। তবে গত জুনে দুটি উপনির্বাচনে পরাজিত হওয়ার পর পদ থেকে সরে গিয়েছেন তিনি। তিনি ২০১৫ সাল থেকে হার্টফোর্ডশায়ার থেকে নির্বাচিত এমপি ছিলেন। এছাড়া সরকারের কয়েকটি উচ্চ পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ডমিনিক রাবের আচরণ নিয়ে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই গতকাল শুক্রবার (২১ এপ্রিল) তিনি পদত্যাগ করেন। রাব উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি বিচারমন্ত্রীও ছিলেন। তার পদত্যাগের পর নতুন বিচারমন্ত্রী নিয়োগ করা হয়েছে অ্যালেক্স চককে।

সদ্য পদত্যাগ করা রাবের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্তের পর দেখা গিয়েছে, রাব সরকারি কর্মকর্তাদের সঙ্গে অপমানজনকভাবে আচরণ করতেন। এমনকি তাদের ভয়ভীতি দেখানোরও অভিযোগেরও সত্যতা মিলেছে।

বিনিয়োগবার্তা/এসএএম//