Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঈদের দিন পদ্মা সেতু পারাপার হয়েছে ২৩ হাজার ৮৪০টি যানবাহন। এদিন দেশের দীর্ঘতম সড়ক ও রেল সেতুতে টোল আদায় হয় ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দৈনিক টোল আদায় প্রতিবেদন (অনিরীক্ষিত) সূত্রে এসব তথ্য জানা গেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) মাওয়া থেকে জাজিরার দিকে যায় ১৪ হাজার ৬৪টি যানবাহন। অন্যদিকে জাজিরা থেকে মাওয়ার দিকে এসেছে ৯ হাজার ৭৭৬টি।

গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া ঈদযাত্রায় এবার পদ্মা সেতুতে সবচেয়ে বেশি ভিড় ছিল ঈদের আগের দিন ২১ এপ্রিল। ওইদিন সব মিলে ৩৫ হাজার ৫২৪টি যানবাহন সেতু পারাপার হয়। আর টোল আদায় হয় ৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।

বিনিয়োগবার্তা/ডিএফই//