Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 23 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে ভাসমান একটি ট্রলার থেকে ১১ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নামহীন ওই ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসার পর কোল্ড স্টোর চেক করতে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্থানীয়রা।

রোববার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ওই ট্রলারটি ভাসছিল। পরে কূলে ফেরা অপর একটি ট্রলার দিয়ে বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার (২২ এপ্রিল) ভোরে নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসা হয়। ভাটার পর সন্ধ্যায় কোল্ড স্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। রাতে সদর থানাপুলিশ ঘটনাস্থলে আসে। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত ১০টি মরদেহ বের করা সম্ভব হয়েছে। অর্ধগলিত হওয়া কাউকে ভালোমতো চেনা যাচ্ছে না।

আরও মরদেহ রয়েছে কি না তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো প্রায় গলে গেছে, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহগুলো কোথা থেকে, কীভাবে এসেছে তা এখানো জানা যায়নি।

বিনিয়োগবার্তা/এমআইআর/এসএএম//