Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 24 Apr 2023 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেথ হাসিনা চার দিনের আনুষ্ঠানিক সফরে মঙ্গলবার জাপান যাচ্ছেন। তিনি ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে আট থেকে ১০টি সমাঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি সফর করবেন। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন জাপানের সম্রাট নারুহিতো।

জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শীর্ষ বৈঠক করবেন। ওই বৈঠক শেষে তার সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর একটি নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

জাপান সফরে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিনিয়োগ সম্মেলন, জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনাসহ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন তিনি।

এছাড়া কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন বাংলাদেশের সরকারপ্রধান। এই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলেও আশা করা হচ্ছে।

২০২২ সালের নভেম্বর মাসের শেষ দিকে জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছিল। এর আগে প্রধানমন্ত্রী ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেছিলেন। সেই হিসাবে এটি প্রধানমন্ত্রীর ষষ্ঠ বার জাপান সফর।

বিনিয়োগবার্তা/ডিএফই//