Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 25 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ১৫ দিনের সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি প্রথমে টোকিওর উদ্দেশে রওনা হন।

সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। জাপান সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হবে।

টোকিও থেকে ২৮ এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে সেখানে বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ৪ মে যুক্তরাজ্য সফর করবেন, এবং পরে ৬ মে যোগ দেবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। এ ছাড়া লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা।

বিনিয়োগবার্তা/এসএএম?/