Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 29 Apr 2023 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে ঢাকায় এসেছেন লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী ফ্রাঙ্কোইস ফেয়ট।

 শনিবার (২৯ এপ্রিল) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম তাকে স্বাগত জানান।

জানা গেছে, লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিকতা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। 

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলমের সঙ্গেও বৈঠক করবেন লুক্সেমবার্গের মন্ত্রী। এছাড়া তার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

বিনিয়োগবার্তা/এএইচএস//